EDITOR ONLINE
৩১ জুলাই ২০২৬, ৯:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির কার্যনির্বাহী কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত, গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত

 

নিজস্ব প্রতিবেদক | কারমাইকেল নিউজ ২৪

 

 

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির কার্যনির্বাহী কমিটি (২০২৫–২০২৬)-এর তৃতীয় সভা শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় ঢাকায় সমিতির স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. রকিবুস সুলতান মানিক।

 

সভায় সংগঠনের আর্থিক, সাংগঠনিক ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা এবং একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

 

সভায় ২০২৫ সালের ২৪ অক্টোবর অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার (এজিএম) আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হলে কার্যনির্বাহী পরিষদ তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করে।

 

 

এছাড়া সমিতির ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের অবশিষ্ট অর্থ সংগ্রহের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সহযোগী অধ্যাপক প্রফেসর আবু সালেহ মো. মোজাহিদুর ইসলামকে। সদস্য সচিব করা হয়েছে স্বাস্থ্য অডিট অধিদপ্তরের মহাপরিচালক মো. গোলাম রহমানকে। সদস্য হিসেবে রয়েছেন-

অতিরিক্ত কর কমিশনার মো. আখিরুজ্জামান সাংগঠনিক সম্পাদক ডলার আবেদিন, নির্বাহী সদস্য মো. আজিজুর রহমান।

 

 

সভায় সমিতির সহ-প্রচার সম্পাদক ও অতিরিক্ত কর কমিশনার মো. আখিরুজ্জামান নিজ উদ্যোগে সমিতির কার্যালয়ের জন্য দুটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) দ্রুত সরবরাহের প্রতিশ্রুতি দেন।

 

 

এদিকে, স্বাস্থ্য অডিট অধিদপ্তরের মহাপরিচালক মো. গোলাম রহমান এবং মৎস্য অধিদপ্তরের সাবেক প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলামকে সমিতির আজীবন সদস্য হন।

 

ওয়াহিদা বানু স্বপ্না ও মো: শহিদুর রহমান সেলিম উপস্থিত সবাইকে তাদের প্রকাশিত বই উপহার দেন।

 

সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে কারমাইকেল কলেজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমিতির সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কলেজ প্রশাসনের সঙ্গে সমন্বয় ও আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে মতৈক্য হয়।

 

সভায় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা ওয়াহিদা বানু স্বপ্না, এ এস এম শরিফ নেওয়াজ স্বপন, প্রফেসর আবদুল্লাহ হিল বাকী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা চৌধুরী, মো. শহিদুর রহমান সেলিম, মো. আজিজুর রহমানসহ কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যরা।

সভা শেষে নেতৃবৃন্দ বলেন, কারমাইকেলিয়ানদের ঐক্য, আন্তরিকতা ও অংশগ্রহণের মাধ্যমে প্রাক্তন ছাত্র সমিতিকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার পাশাপাশি কারমাইকেল কলেজের উন্নয়ন ও সুনাম বৃদ্ধিতে সমিতি ভবিষ্যতেও ইতিবাচক ভূমিকা পালন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যসেবায় ছাড় পাচ্ছেন কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা, তিন হাসপাতালের সঙ্গে চুক্তি

১

🌿 ব্র্যাক ব্যাংক বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬ 🌿

২

📰 কারমাইকেল কলেজের নতুন প্রধান ফটকের উদ্বোধন, শিক্ষার্থী-শিক্ষক-প্রাক্তনদের মিলনমেলায় মুখর ক্যাম্পাস

৩

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির কার্যনির্বাহী কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত, গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত

৪

সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও আনন্দ — ঈদুল আজহার শুভেচ্ছা

৫

🎉🌸 উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কারমাইকেল কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন-২০২৬ 🌸🎉

৬

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে বিসিএস কর ক্যাডারের তিন গুণী সদস্যের পদোন্নতিতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

৭

বাংলা নববর্ষে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির শুভেচ্ছা

৮

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির রংপুর আঞ্চলিক কমিটি নির্বাচন স্থগিত, আহ্বায়ক কমিটি গঠন

৯

শ্রদ্ধেয় শিক্ষাগুরু ড. কে এম জালাল উদ্দীন আকবর স্যারকে শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অফুরন্ত শুভকামনা। 🌸

১০

দক্ষতা উন্নয়নে রংপুরে কর্মশালা, প্রধান অতিথি ডা. হালিদা হানুম আকতার

১১

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খাঁন সোহেলের জন্মদিনে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির শুভেচ্ছা

১২

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির রংপুর আঞ্চলিক কমিটির নির্বাচনে সবাইকে আমন্ত্রণ।

১৩

কারমাইকেল কলেজে শিক্ষার্থীর ওপর হামলা: আহতকে দেখতে রাতে রংপুর মেডিকেলে ছুটে যান শিক্ষক-সাবেক শিক্ষার্থীরা

১৪

মুহা.রাশেদুল হক প্রধান লালমনিরহাট জেলা প্রশাসক হিসেবে নিয়োগ — কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে অভিনন্দন

১৫

যুক্তরাষ্ট্র সফরে প্রফেসর ড. রেহেনা খাতুন, শুভকামনায় প্রাক্তন ছাত্র সমিতি

১৬

ঈদুল ফিতর উপলক্ষে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির শুভেচ্ছা

১৭

র‍্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ, অভিনন্দন জানিয়েছে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি

১৮

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সম্পাদক  রকিবুস সুলতান মানিক- এর আজ শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন-

১৯

অর্থনীতি প্রাক্তন ছাত্র ফোরাম, কারমাইকেল কলেজের ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির স্বম্প্রতি আজীবন সদস্য হয়েছেন তিন বিশিষ্ট ব্যক্তিত্ব।

২১