রংপুর, ১০ এপ্রিল ২০২৬:
কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি-এর রংপুর জেলা কমিটি (২০২৬–২০২৭) গঠনের লক্ষ্যে ঘোষিত নির্বাচন নির্ধারিত দিনে অনুষ্ঠিত না হয়ে স্থগিত করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টায় কারমাইকেল কলেজ মিলনায়তন-এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে আলোচনা সাপেক্ষে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল প্রফেসর ড. কে এম জালাল উদ্দিন আকবরের। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন প্রফেসর মো. শাহ আলম এবং প্রফেসর শাহানা বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবুল হোসেন মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহাবুবার বেলাল, রংপুর-৩ আসনের সংসদ সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা,সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া সহ অন্যান্য অতিথিবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রকিবুস সুলতান মানিক।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও ছাত্রনেতারা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, সাবেক জিএস আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রনেতা আব্দুস সালাম, মেহেদী হাসান মিলন, মোজাফফর হোসেন, শাহিনুল ইসলাম শাহীন, ফারুক হোসেন, হারুনর রশীদ, মোতাহার হোসেন হারেস, আলমগীর হোসেন ও আরিফসহ অনেকে।
পরিস্থিতি বিবেচনায় নির্বাচন স্থগিত করে প্রফেসর ড. কে এম জালাল উদ্দিন আকবরকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. রকিবুস সুলতান মানিক।
আয়োজক কমিটির পক্ষ থেকে রংপুর বিভাগে অবস্থানরত সকল প্রাক্তন শিক্ষার্থী ও সদস্যদের আগামী নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি ঐক্য, আন্তরিকতা ও সেবার মনোভাব নিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন