কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির রংপুর আঞ্চলিক কমিটি (২০২৬–২০২৭) গঠনের লক্ষ্যে আগামী ১০ এপ্রিল ২০২৬, শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সন্ধ্যা ৬টা কারমাইকেল কলেজ মিলনায়তনে এই নির্বাচন আয়োজন করা হবে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন প্রফেসর ড. কে এম জালাল উদ্দিন আকবর, অধ্যক্ষ, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন প্রফেসর মো. শাহ আলম, আজীবন সদস্য, বাংলা একাডেমি, ঢাকা এবং প্রফেসর শাহানা বেগম, সাবেক বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, কারমাইকেল কলেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রফেসর ড. আবুল হোসেন মন্ডল, অধ্যক্ষ, কারমাইকেল কলেজ, রংপুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মো. মাহাবুবার বেলাল জাতীয় সংসদ সদস্য রংপুর ৩, বিশেষ অতিথি হিসেবে অন্যানের মধ্যে উপস্থিত থাকবেন জনাব মো. সাইফুল ইসলাম প্রশাসক রংপুর জেলা পরিষোধ, জনাব মোস্তাফিজার রহমান মোস্তফা সাবেক মেয়র রংপুর সিটি কর্পোরেশন, প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, সভাপতি, কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি। সমিতির সাধারণ সম্পাদক মো. রকিবুস সুলতান মানিক, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল আবেদীন ডলার।
আয়োজক কমিটির পক্ষ থেকে রংপুর বিভাগে অবস্থানরত কারমাইকেল কলেজের সকল প্রাক্তন শিক্ষার্থী ও সমিতির সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক ভাবে আমন্ত্রণ জানানো হহচ্ছে ।
কারমাইকেল কলেজ কারমাইকেলিয়ানদের যোগ্য নেতৃত্বে এগিয়ে যাক, এই কামনা সবার হৃদয়ের। একতা, আন্তরিকতা আর সেবার মনোভাব নিয়ে আমাদের সবার প্রিয় কারমাইকেল কলেজ হোক আরও শক্তিশালী ও আরও সমৃদ্ধ। শিক্ষক ও শিক্ষার্থীদের বন্ধন হোক আরও দৃঢ়, আর আমাদের প্রিয় শিক্ষালয়টির উন্নয়ন ও সম্মান উজ্জ্বল হোক আমাদের সকল কারমাইকেলিয়ানদের হাত ধরে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির নতুন কমিটির পক্ষ থেকে আগামী দিনগুলো আরো সুন্দর ও স্বার্থক হোবে ইনশাআল্লাহ ।
মন্তব্য করুন