EDITOR ONLINE
৩১ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কারমাইকেল কলেজে শিক্ষার্থীর ওপর হামলা: আহতকে দেখতে রাতে রংপুর মেডিকেলে ছুটে যান শিক্ষক-সাবেক শিক্ষার্থীরা

 

রংপুর, ৩১ মার্চ ২০২৬: কারমাইকেল কলেজে এক শিক্ষার্থীর ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। আহত শিক্ষার্থী মোঃ নাহিদ ইসলাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

জানা যায়, কলেজের সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সামনে এক ছেলে ও মেয়ের আপত্তিকর আচরণে বাধা দিলে নাহিদ ইসলামের ওপর ক্ষুব্ধ হয়ে বহিরাগতদের ডেকে এনে তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয় এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। সমিতির সভাপতি প্রফেসর ড. মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. রকিবুস সুলতান মানিক আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করেন।

 

পরে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবুল হোসেন মন্ডল, উপাধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, স্টাফ কাউন্সিলের সম্পাদক প্রফেসর দিলিপ কুমার রায়, প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক রকিবুস সুলতান মানিকসহ অন্যান্য শিক্ষক ও ছাত্রনেতারা রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীর খোঁজখবর নেন।

 

এ সময় তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষার্থীর সার্বিক চিকিৎসা বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যসেবায় ছাড় পাচ্ছেন কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা, তিন হাসপাতালের সঙ্গে চুক্তি

সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও আনন্দ — ঈদুল আজহার শুভেচ্ছা

🎉🌸 উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কারমাইকেল কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন-২০২৬ 🌸🎉

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে বিসিএস কর ক্যাডারের তিন গুণী সদস্যের পদোন্নতিতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

বাংলা নববর্ষে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির শুভেচ্ছা

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির রংপুর আঞ্চলিক কমিটি নির্বাচন স্থগিত, আহ্বায়ক কমিটি গঠন

শ্রদ্ধেয় শিক্ষাগুরু ড. কে এম জালাল উদ্দীন আকবর স্যারকে শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অফুরন্ত শুভকামনা। 🌸

দক্ষতা উন্নয়নে রংপুরে কর্মশালা, প্রধান অতিথি ডা. হালিদা হানুম আকতার

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খাঁন সোহেলের জন্মদিনে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির শুভেচ্ছা

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির রংপুর আঞ্চলিক কমিটির নির্বাচনে সবাইকে আমন্ত্রণ।

১০

কারমাইকেল কলেজে শিক্ষার্থীর ওপর হামলা: আহতকে দেখতে রাতে রংপুর মেডিকেলে ছুটে যান শিক্ষক-সাবেক শিক্ষার্থীরা

১১

মুহা.রাশেদুল হক প্রধান লালমনিরহাট জেলা প্রশাসক হিসেবে নিয়োগ — কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে অভিনন্দন

১২

যুক্তরাষ্ট্র সফরে প্রফেসর ড. রেহেনা খাতুন, শুভকামনায় প্রাক্তন ছাত্র সমিতি

১৩

ঈদুল ফিতর উপলক্ষে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির শুভেচ্ছা

১৪

র‍্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ, অভিনন্দন জানিয়েছে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি

১৫

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সম্পাদক  রকিবুস সুলতান মানিক- এর আজ শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন-

১৬

অর্থনীতি প্রাক্তন ছাত্র ফোরাম, কারমাইকেল কলেজের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৭

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির স্বম্প্রতি আজীবন সদস্য হয়েছেন তিন বিশিষ্ট ব্যক্তিত্ব।

১৮

কারমাইকেল কলেজে দ্বিতীয়বারের গ্র্যান্ড ইফতার মাহফিল, টোকেন ও খাবার নিয়ে অভিযোগ

১৯

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধাঞ্জলি ​কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি

২০

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু: :কারমাইকেল কলেজ পরিবার ও প্রাক্তন ছাত্র সমিতির অভিনন্দন

২১