কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির নির্বাহী সদস্য মোঃ মোস্তাফিজার রহমান মধু বর্তমানে অসুস্থ হয়ে রাজধানীর বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার দ্রুত সুস্থতার জন্য তিনি সবার কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন। আমরা সবাই তার আশু আরোগ্য কামনা করছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি—তিনি যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।
মোঃ মোস্তাফিজার রহমান মধু কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির একজন সক্রিয় ও নিবেদিতপ্রাণ নির্বাহী সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন—আমিন।
মন্তব্য করুন