কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে বিসিএস কর ক্যাডারের তিন গুণী সদস্যের পদোন্নতিতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
আজ ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দে প্রকাশিত পদোন্নতির তালিকায় সমিতির আজীবন সদস্য জনাব আব্দুস সালাম অতিরিক্ত কর কমিশনার পদ থেকে কর কমিশনার হিসেবে পদোন্নতি লাভ করেছেন। এছাড়া জনাব মো. সামসুল আলম সহকারী কর কমিশনার থেকে অতিরিক্ত কর কমিশনার পদে এবং সমিতির নির্বাহী কমিটির সদস্য জনাব মো. আখেরী জ্জামান যুগ্ম কর কমিশনার থেকে অতিরিক্ত কর কমিশনার পদে পদোন্নতি পেয়েছেন।
কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির নির্বাহী কমিটি এক বিবৃতিতে বলেন, এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং কারমাইকেল কলেজ পরিবারের জন্যও গর্বের বিষয়। তাঁদের মেধা, সততা ও পেশাগত দক্ষতা ভবিষ্যতেও দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সমিতি আশাবাদ ব্যক্ত করেছে।
সমিতির পক্ষ থেকে নবপদোন্নতিপ্রাপ্ত সকল কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
মন্তব্য করুন