EDITOR ONLINE
১৬ মার্চ ২০২৬, ৮:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

র‍্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ, অভিনন্দন জানিয়েছে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি

 

এইচএসসি ব্যাচ ’৮৬-এর শিক্ষার্থী ও কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র আহসান হাবীব পলাশ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন। ১৬ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত এক প্রজ্ঞাপনে তাঁর এ নিয়োগের তথ্য জানা যায়।

নিয়োগের আগে তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে প্রশাসনিক দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন।

র‍্যাবের মহাপরিচালক হিসেবে আহসান হাবীব পলাশের নিয়োগে সন্তোষ ও অভিনন্দন জানিয়েছে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি। এক শুভেচ্ছা বার্তায় সমিতির সভাপতি প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. রকিবুস সুলতান মানিক তাঁকে অভিনন্দন জানান।

তাঁরা বলেন, কারমাইকেল কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থীর এমন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়া কলেজ পরিবারের জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে আহসান হাবীব পলাশ দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে তাঁর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যসেবায় ছাড় পাচ্ছেন কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা, তিন হাসপাতালের সঙ্গে চুক্তি

সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও আনন্দ — ঈদুল আজহার শুভেচ্ছা

🎉🌸 উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কারমাইকেল কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন-২০২৬ 🌸🎉

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে বিসিএস কর ক্যাডারের তিন গুণী সদস্যের পদোন্নতিতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

বাংলা নববর্ষে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির শুভেচ্ছা

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির রংপুর আঞ্চলিক কমিটি নির্বাচন স্থগিত, আহ্বায়ক কমিটি গঠন

শ্রদ্ধেয় শিক্ষাগুরু ড. কে এম জালাল উদ্দীন আকবর স্যারকে শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অফুরন্ত শুভকামনা। 🌸

দক্ষতা উন্নয়নে রংপুরে কর্মশালা, প্রধান অতিথি ডা. হালিদা হানুম আকতার

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খাঁন সোহেলের জন্মদিনে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির শুভেচ্ছা

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির রংপুর আঞ্চলিক কমিটির নির্বাচনে সবাইকে আমন্ত্রণ।

১০

কারমাইকেল কলেজে শিক্ষার্থীর ওপর হামলা: আহতকে দেখতে রাতে রংপুর মেডিকেলে ছুটে যান শিক্ষক-সাবেক শিক্ষার্থীরা

১১

মুহা.রাশেদুল হক প্রধান লালমনিরহাট জেলা প্রশাসক হিসেবে নিয়োগ — কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে অভিনন্দন

১২

যুক্তরাষ্ট্র সফরে প্রফেসর ড. রেহেনা খাতুন, শুভকামনায় প্রাক্তন ছাত্র সমিতি

১৩

ঈদুল ফিতর উপলক্ষে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির শুভেচ্ছা

১৪

র‍্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ, অভিনন্দন জানিয়েছে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি

১৫

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সম্পাদক  রকিবুস সুলতান মানিক- এর আজ শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন-

১৬

অর্থনীতি প্রাক্তন ছাত্র ফোরাম, কারমাইকেল কলেজের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৭

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির স্বম্প্রতি আজীবন সদস্য হয়েছেন তিন বিশিষ্ট ব্যক্তিত্ব।

১৮

কারমাইকেল কলেজে দ্বিতীয়বারের গ্র্যান্ড ইফতার মাহফিল, টোকেন ও খাবার নিয়ে অভিযোগ

১৯

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধাঞ্জলি ​কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি

২০

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু: :কারমাইকেল কলেজ পরিবার ও প্রাক্তন ছাত্র সমিতির অভিনন্দন

২১