ঐতিহ্যবাহী সবুজ চত্বরের স্মৃতি বুকে ধারণ করে এগিয়ে চলা কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি আরও সমৃদ্ধ হলো নতুন তিনজন আজীবন সদস্যকে স্বাগত জানানোর মাধ্যমে।
সম্প্রতি সমিতির আজীবন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন রংপুর-৩ আসনের সম্মানিত সংসদ সদস্য মাহাবুবুর রহমান বেলাল, রংপুরের বিশিষ্ট চিকিৎসক ও সাহিত্য ও সংস্কৃতি ব্যক্তিত্ব ডা. মো. মফিজুর রহমান মন্টু, এবং মাহিগঞ্জ কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মো.আখতারুজ্জামান সাজু।
সবুজ চত্বরে গড়ে ওঠা শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের আলোয় আলোকিত এই তিনজন গুণী ব্যক্তি কারমাইকেল কলেজের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক। তাদের আজীবন সদস্যপদ গ্রহণের মাধ্যমে প্রাক্তন ছাত্র সমিতির কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
কারমাইকেল কলেজের সবুজ চত্বরে বেড়ে ওঠা অসংখ্য শিক্ষার্থীর মতো তারাও এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের স্মৃতি ও মূল্যবোধকে বুকে ধারণ করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত আজীবন সদস্যদের জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। একই সাথে আশা করা হচ্ছে, তাদের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্ব সমিতির কার্যক্রমকে আরও বেগবান করবে এবং সবুজ চত্বরের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আমাদের প্রত্যাশা।
সমিতির সদস্য হতে লগইন করুণ ccpssd.com
মন্তব্য করুন