EDITOR ONLINE
২০ মে ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

🎉🌸 উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কারমাইকেল কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন-২০২৬ 🌸🎉

 

ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ ক্যাম্পাস আজ যেন এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়েছিল। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বুধবার, ২০ মে ২০২৬ অনুষ্ঠিত হয়েছে শিক্ষক পরিষদ নির্বাচন-২০২৬-২৭। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে ঘোষণা করা হয় কাঙ্ক্ষিত ফলাফল।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর মোর্শেদ আহমেদ খান। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাফিউল আলম এবং অর্থ সম্পাদক পদে বিজয় অর্জন করেছেন দর্শন বিভাগের প্রভাষক ফেরদৌস আলম।

নির্বাচন ঘিরে শিক্ষক সমাজে ছিল ব্যাপক উৎসাহ, প্রাণচাঞ্চল্য ও সৌহার্দ্যের এক অনন্য আবহ। প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পুরো নির্বাচন সম্পন্ন হয়েছে অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক পরিবেশে। শিক্ষকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন এবং আনন্দঘন পরিবেশে নির্বাচন উপভোগ করেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবুল হোসেন মন্ডল জানান, “শিক্ষক পরিষদ নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন হয়েছে। সকল শিক্ষক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।”

💐 কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত সকল প্রতিনিধিদের জানাই আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা। 💐

আমরা বিশ্বাস করি, নির্বাচিত প্রতিনিধিরা কলেজের শিক্ষা, প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করবেন। ঐতিহ্যের এই বিদ্যাপীঠ আরও এগিয়ে যাক সাফল্য ও গৌরবের পথে—এই প্রত্যাশাই আমাদের সবার।

❤️ প্রিয় কারমাইকেল, এগিয়ে যাও তোমার আপন মহিমায় ❤️

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যসেবায় ছাড় পাচ্ছেন কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা, তিন হাসপাতালের সঙ্গে চুক্তি

সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও আনন্দ — ঈদুল আজহার শুভেচ্ছা

🎉🌸 উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কারমাইকেল কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন-২০২৬ 🌸🎉

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে বিসিএস কর ক্যাডারের তিন গুণী সদস্যের পদোন্নতিতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

বাংলা নববর্ষে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির শুভেচ্ছা

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির রংপুর আঞ্চলিক কমিটি নির্বাচন স্থগিত, আহ্বায়ক কমিটি গঠন

শ্রদ্ধেয় শিক্ষাগুরু ড. কে এম জালাল উদ্দীন আকবর স্যারকে শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অফুরন্ত শুভকামনা। 🌸

দক্ষতা উন্নয়নে রংপুরে কর্মশালা, প্রধান অতিথি ডা. হালিদা হানুম আকতার

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খাঁন সোহেলের জন্মদিনে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির শুভেচ্ছা

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির রংপুর আঞ্চলিক কমিটির নির্বাচনে সবাইকে আমন্ত্রণ।

১০

কারমাইকেল কলেজে শিক্ষার্থীর ওপর হামলা: আহতকে দেখতে রাতে রংপুর মেডিকেলে ছুটে যান শিক্ষক-সাবেক শিক্ষার্থীরা

১১

মুহা.রাশেদুল হক প্রধান লালমনিরহাট জেলা প্রশাসক হিসেবে নিয়োগ — কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে অভিনন্দন

১২

যুক্তরাষ্ট্র সফরে প্রফেসর ড. রেহেনা খাতুন, শুভকামনায় প্রাক্তন ছাত্র সমিতি

১৩

ঈদুল ফিতর উপলক্ষে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির শুভেচ্ছা

১৪

র‍্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ, অভিনন্দন জানিয়েছে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি

১৫

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সম্পাদক  রকিবুস সুলতান মানিক- এর আজ শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন-

১৬

অর্থনীতি প্রাক্তন ছাত্র ফোরাম, কারমাইকেল কলেজের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৭

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির স্বম্প্রতি আজীবন সদস্য হয়েছেন তিন বিশিষ্ট ব্যক্তিত্ব।

১৮

কারমাইকেল কলেজে দ্বিতীয়বারের গ্র্যান্ড ইফতার মাহফিল, টোকেন ও খাবার নিয়ে অভিযোগ

১৯

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধাঞ্জলি ​কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি

২০

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু: :কারমাইকেল কলেজ পরিবার ও প্রাক্তন ছাত্র সমিতির অভিনন্দন

২১