EDITOR ONLINE
৪ ফেব্রুয়ারী ২০২৬, ৯:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যসেবায় ছাড় পাচ্ছেন কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা, তিন হাসপাতালের সঙ্গে চুক্তি

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে প্রাক্তন ছাত্র সমিতির সদস্যদের স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সুবিধা চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবায় বিশেষ ছাড় নিশ্চিত করতে তিনটি স্বনামধন্য হাসপাতালের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে সমিতি।

চুক্তিবদ্ধ হাসপাতালগুলো হলো—

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল,

আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল (উত্তরা, ঢাকা)

এবং গ্রিন লাইফ হাসপাতাল লিমিটেড, ঢাকা।

এই চুক্তির আওতায় কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সদস্যদের একটি বিশেষ পরিচয়পত্র (কার্ড) ইতোমধ্যে আংশিক চালু করা হয়েছে, অন্যদের কার্ড তৈরি হচ্ছে শিগগীরই সকল সদস্যদের হাতে পৌছে যাবে। উক্ত কার্ড ব্যবহার/শো করে সমিতির সদস্যগণ সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা, বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষা এবং অন্যান্য স্বাস্থ্যসেবায় নির্ধারিত হারে ছাড় পাবেন।

চুক্তি অনুযায়ী প্যাথলজি, রেডিওলজি, কালচার টেস্ট, আল্ট্রাসনোগ্রাফি, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, সিট ভাড়া সহ একাধিক সেবায় উল্লেখযোগ্য ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। হাসপাতালভেদে ছাড়ের হার ভিন্ন হলেও এই উদ্যোগকে প্রাক্তন শিক্ষার্থীদের জন্য দীর্ঘমেয়াদি ও সহায়ক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই এই আইডি কার্ডগুলো সমিতির সম্মানিত সদস্যদের হাতে পৌছে যাবে ইনশাআল্লাহ এবং হাসপাতালগুলোতে এ সুবিধা গ্রহণ করতে পারবেন।

সংশ্লিষ্টদের মতে, প্রাক্তন শিক্ষার্থীদের কল্যাণে স্বাস্থ্যসেবাভিত্তিক এ ধরনের চুক্তি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একটি কার্যকর মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে। কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির এই উদ্যোগ সেই ধারাবাহিকতারই অংশ,

যা ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে বাস্তবায়নের সম্ভাবনা রাখে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যসেবায় ছাড় পাচ্ছেন কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা, তিন হাসপাতালের সঙ্গে চুক্তি

১

🌿 ব্র্যাক ব্যাংক বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬ 🌿

২

📰 কারমাইকেল কলেজের নতুন প্রধান ফটকের উদ্বোধন, শিক্ষার্থী-শিক্ষক-প্রাক্তনদের মিলনমেলায় মুখর ক্যাম্পাস

৩

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির কার্যনির্বাহী কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত, গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত

৪

সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও আনন্দ — ঈদুল আজহার শুভেচ্ছা

৫

🎉🌸 উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কারমাইকেল কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন-২০২৬ 🌸🎉

৬

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে বিসিএস কর ক্যাডারের তিন গুণী সদস্যের পদোন্নতিতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

৭

বাংলা নববর্ষে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির শুভেচ্ছা

৮

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির রংপুর আঞ্চলিক কমিটি নির্বাচন স্থগিত, আহ্বায়ক কমিটি গঠন

৯

শ্রদ্ধেয় শিক্ষাগুরু ড. কে এম জালাল উদ্দীন আকবর স্যারকে শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অফুরন্ত শুভকামনা। 🌸

১০

দক্ষতা উন্নয়নে রংপুরে কর্মশালা, প্রধান অতিথি ডা. হালিদা হানুম আকতার

১১

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খাঁন সোহেলের জন্মদিনে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির শুভেচ্ছা

১২

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির রংপুর আঞ্চলিক কমিটির নির্বাচনে সবাইকে আমন্ত্রণ।

১৩

কারমাইকেল কলেজে শিক্ষার্থীর ওপর হামলা: আহতকে দেখতে রাতে রংপুর মেডিকেলে ছুটে যান শিক্ষক-সাবেক শিক্ষার্থীরা

১৪

মুহা.রাশেদুল হক প্রধান লালমনিরহাট জেলা প্রশাসক হিসেবে নিয়োগ — কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে অভিনন্দন

১৫

যুক্তরাষ্ট্র সফরে প্রফেসর ড. রেহেনা খাতুন, শুভকামনায় প্রাক্তন ছাত্র সমিতি

১৬

ঈদুল ফিতর উপলক্ষে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির শুভেচ্ছা

১৭

র‍্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ, অভিনন্দন জানিয়েছে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি

১৮

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সম্পাদক  রকিবুস সুলতান মানিক- এর আজ শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন-

১৯

অর্থনীতি প্রাক্তন ছাত্র ফোরাম, কারমাইকেল কলেজের ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির স্বম্প্রতি আজীবন সদস্য হয়েছেন তিন বিশিষ্ট ব্যক্তিত্ব।

২১