EDITOR ONLINE
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কারমাইকেল কলেজে দ্বিতীয়বারের গ্র্যান্ড ইফতার মাহফিল, টোকেন ও খাবার নিয়ে অভিযোগ

 

কারমাইকেল কলেজ-এ দ্বিতীয়বারের মতো গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজ মাঠে আয়োজিত এ ইফতারে প্রায় ৬ হাজার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

 

উল্লেখ্য, গত বছর প্রথমবারের মতো আয়োজিত ইফতার মাহফিলে প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এবার অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।

ইফতারে অংশগ্রহণের জন্য পূর্বনির্ধারিত নিবন্ধনের মাধ্যমে টোকেন সংগ্রহ বাধ্যতামূলক ছিল।

 

বর্তমান শিক্ষার্থীদের জন্য টোকেন মূল্য ৫০ টাকা এবং প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ১০০ টাকা নির্ধারণ করা হয়। ২১ ফেব্রুয়ারি দুপুর ১টা থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত চলে। বিভাগীয় সিআর ও প্রতিনিধিদের মাধ্যমে সরাসরি এবং অনলাইনে নিবন্ধনের সুযোগ ছিল। টোকেন ছাড়া ইফতার সংগ্রহের সুযোগ রাখা হয়নি।

 

তবে অনুষ্ঠান চলাকালে বেশ কিছু অভিযোগ সামনে আসে। কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, শেষ সময়ে ৫০ টাকার নির্ধারিত টোকেন কিছু বর্তমান শিক্ষার্থীর কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

এছাড়া প্রায় ২০০ শিক্ষার্থী টোকেন থাকা সত্ত্বেও ইফতার সামগ্রী পাননি বলে অভিযোগ করেন। এ নিয়ে সাময়িক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ প্রশাসন হস্তক্ষেপ করে। উপাধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, যারা খাবার পাননি তাঁদের বিষয়টি পরবর্তীতে জানানো হবে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবুল হোসেন মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। এছাড়াও কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজার রহমান, সাবেক উপাধ্যক্ষ প্রফেসর ড. রেহেনা খাতুন এবং কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মো. রকিবুস সুলতান মানিকসহ শিক্ষক ও অতিথিরা উপস্থিত ছিলেন।

 

খোলা মাঠে আয়োজন করায় ধূলাবালু এবং খাবারের মান নিয়েও কিছু শিক্ষার্থী অসন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যসেবায় ছাড় পাচ্ছেন কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা, তিন হাসপাতালের সঙ্গে চুক্তি

বাংলা নববর্ষে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির শুভেচ্ছা

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির রংপুর আঞ্চলিক কমিটি নির্বাচন স্থগিত, আহ্বায়ক কমিটি গঠন

শ্রদ্ধেয় শিক্ষাগুরু ড. কে এম জালাল উদ্দীন আকবর স্যারকে শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অফুরন্ত শুভকামনা। 🌸

দক্ষতা উন্নয়নে রংপুরে কর্মশালা, প্রধান অতিথি ডা. হালিদা হানুম আকতার

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খাঁন সোহেলের জন্মদিনে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির শুভেচ্ছা

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির রংপুর আঞ্চলিক কমিটির নির্বাচনে সবাইকে আমন্ত্রণ।

কারমাইকেল কলেজে শিক্ষার্থীর ওপর হামলা: আহতকে দেখতে রাতে রংপুর মেডিকেলে ছুটে যান শিক্ষক-সাবেক শিক্ষার্থীরা

মুহা.রাশেদুল হক প্রধান লালমনিরহাট জেলা প্রশাসক হিসেবে নিয়োগ — কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে অভিনন্দন

যুক্তরাষ্ট্র সফরে প্রফেসর ড. রেহেনা খাতুন, শুভকামনায় প্রাক্তন ছাত্র সমিতি

১০

ঈদুল ফিতর উপলক্ষে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির শুভেচ্ছা

১১

র‍্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ, অভিনন্দন জানিয়েছে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি

১২

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সম্পাদক  রকিবুস সুলতান মানিক- এর আজ শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন-

১৩

অর্থনীতি প্রাক্তন ছাত্র ফোরাম, কারমাইকেল কলেজের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৪

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির স্বম্প্রতি আজীবন সদস্য হয়েছেন তিন বিশিষ্ট ব্যক্তিত্ব।

১৫

কারমাইকেল কলেজে দ্বিতীয়বারের গ্র্যান্ড ইফতার মাহফিল, টোকেন ও খাবার নিয়ে অভিযোগ

১৬

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধাঞ্জলি ​কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি

১৭

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু: :কারমাইকেল কলেজ পরিবার ও প্রাক্তন ছাত্র সমিতির অভিনন্দন

১৮

ত্রয়োদশ জাতীয় সংসদে কারমাইকেল কলেজের ৭ প্রাক্তন শিক্ষার্থী, কলেজ পরিবার ও প্রাক্তন ছাত্র সমিতির অভিনন্দন-

১৯

শেষ বিদায় জানাল কারমাইকেল কলেজ: অধ্যাপক ড. মুহম্মদ রেজাউল হকের জানাজা অনুষ্ঠিত

২০

শোক সংবাদ গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু সর্বজন শ্রদ্ধেয় ড. মুহম্মদ রেজাউল হক স্যার আর নেই।

২১