ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কারমাইকেল কলেজ–এর সাতজন প্রাক্তন শিক্ষার্থী। জাতীয় রাজনীতিতে কলেজটির সাবেক শিক্ষার্থীদের এই শক্ত উপস্থিতিকে কারমাইকেল কলেজের জন্য গর্বের ও ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছেন শিক্ষক, শিক্ষার্থী এবং প্রাক্তন ছাত্ররা।
নির্বাচিত সংসদ সদস্যরা হলেন—
রংপুর-৩ আসন থেকে মাহবুবুর রহমান বেলাল (জামায়াতে ইসলামী),
রংপুর-২ আসন থেকে এটিএম আজহারুল ইসলাম,
রংপুর-৫ আসন থেকে গোলাম রব্বানী (জামায়াতে ইসলামী),
লালমনিরহাট-৩ আসন থেকে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু (বিএনপি),
কুড়িগ্রাম (নাগেশ্বরী–ভুরুঙ্গামারী) আসন থেকে অধ্যাপক আনোয়ারুল হক (জামায়াতে ইসলামী),
কুড়িগ্রাম (সুন্দরগঞ্জ) আসন থেকে এম এ মাজেদ (জামায়াতে ইসলামী)
এবং ঢাকা-১৬ আসন থেকে কর্নেল আব্দুল বাতেন (বিএনপি)।
নবনির্বাচিত এসব সংসদ সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কারমাইকেল কলেজের সাবেক ভিপি ও প্রাক্তন ছাত্র সমিতির উপদেশষ্ঠা মো. আলাউদ্দিন মিয়া, প্রফেসর ড. আবুল হোসেন মন্ডল, অধ্যক্ষ, কারমাইকেল কলেজ, রংপুর এবং কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি প্রফেসর ড. মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. রকিবুস সুলতান মানিক।
শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন, জাতীয় সংসদে কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব কলেজটির দীর্ঘ শিক্ষাগত ঐতিহ্য, নেতৃত্ব গঠনের সক্ষমতা এবং সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁরা আশা প্রকাশ করেন, নির্বাচিত সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকার পাশাপাশি জাতীয় উন্নয়ন, শিক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে কার্যকর ভূমিকা রাখবেন।
কারমাইকেল কলেজ পরিবার নবনির্বাচিত সকল সংসদ সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক জীবন কামনা করেছে।
(বিঃদ্রঃকারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র আর কেউ নির্বাচিত হয়ে থাকলে আমাদের অবহিত করলে কারমাইকেল নিউজ তা প্রচার করবে)
মন্তব্য করুন