রংপুর, ১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. — রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে নবাগত অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর মোঃ ওবায়দুল আনোয়ার। তিনি এর আগে নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
আজ সকালে কলেজ প্রাঙ্গণে ফুল দিয়ে তাঁকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার ও রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. কে. এম. জালাল উদ্দীন আকবর, কলেজের উপাধ্যক্ষদ্বয়, সহকারী প্রধান শিক্ষকসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, নবাগত অধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুল আনোয়ার কারমাইকেল কলেজের ১৯৮১–৮২ ব্যাচের কৃতী ছাত্র ছিলেন
মন্তব্য করুন