কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির রংপুর আঞ্চলিক কমিটির নির্বাচনে সবাইকে আমন্ত্রণ।
কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির রংপুর আঞ্চলিক কমিটি (২০২৬–২০২৭) গঠনের লক্ষ্যে আগামী ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সন্ধ্যা ৬টা রংপুর এনজিও ফোরাম, (চেকপোস্টের কাছে( এই নির্বাচন আয়োজন করা হবে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন প্রফেসর ড. কে এম জালাল উদ্দিন আকবর, অধ্যক্ষ, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন প্রফেসর মো. শাহ আলম, আজীবন সদস্য, বাংলা একাডেমি, ঢাকা এবং প্রফেসর শাহানা বেগম, সাবেক বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, কারমাইকেল কলেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রফেসর ড. আবুল হোসেন মন্ডল, অধ্যক্ষ, কারমাইকেল কলেজ, রংপুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, সভাপতি, কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমিতির সাধারণ সম্পাদক মো. রকিবুস সুলতান মানিক, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল আবেদীন ডলার।
আয়োজক কমিটির পক্ষ থেকে রংপুর বিভাগে অবস্থানরত কারমাইকেল কলেজের সকল প্রাক্তন শিক্ষার্থী ও সমিতির সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
মন্তব্য করুন